1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোদী ও বাইডেনের মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এরই মধ্যে মোদী ও বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিক্রম মিশ্রি বলেছেন, মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী।

কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি ও অগ্রগতির কথা চিন্তা করে, এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।

নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রে তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর