1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আগামীকাল বিএফডিসি শিল্পী সমিতির নির্বাচন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিনোদন ডেস্ক :

আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচন ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক কৌতূহল।

বিগত কয়েকটি নির্বাচনের মতো শেষ মুহূর্তে এসেও খুব একটা জমে ওঠেনি এবারের নির্বাচন। কিন্তু শিল্পী সমিতির নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে বিএফডিসি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এফডিসিতে গিয়ে দেখা গেলো, এফডিসিতে প্রবেশের গেট থেকে পুরো এফডিসিতে স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে।

শিল্পী সমিতির কার্যালয়ের সামনে মিশা-ডিপজল প্যানেলের নির্বাচনী প্রচার কার্যালয়। অন্যদিকে সমিতির উত্তরে বাগানের দিকে কলি-নিপুণ প্যানেলের প্রচার কার্যালয়। মিশা-ডিপজল প্যানেলের কার্যালয়ে তেমন লোকজনের দেখা মিলল না।

এবার ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর