1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, জানালেন উপদেষ্টা নাহিদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | হাসপাতালে ভর্তি থাকাকালীন বোন পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বোন পরিচয়ে তাসনিম চাকরি পেয়েছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি আমার বোন পরিচয় দেয়, এটা প্রতিবাদ জানানোর বিষয় না। যদি এটা কোনো ইস্যু না হয়।

তিনি বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম, তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম। উনি (ফাতেমা তাসনিম) আমাদের তখন হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাকে যখন তুলে নেওয়া হয়েছিল, তখন কথা বলার মত কেউ ছিল না। আমার পরিবারের সদস্যরাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তখন তিনি (ফাতেমা তাসনিম) আমাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় কথা বলেছেন। আমরা সেগুলো নজর বা খেয়াল করার সময় পাইনি।

‘আমার নিজের কোনো বোন নেই। আমরা দুই ভাই’- বলেন এ উপদেষ্টা।

উনি (ফাতেমা তাসনিম) এক জায়গায় চাকরি পেয়েছেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ ইসলাম বলেন, উনার সঙ্গে আগেও আমার যোগাযোগ ছিল না। এত ব্যস্ততার মধ্যে উনার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোন ফাতেমা তাসনিম চাকরি পেয়েছেন ‘কোটা’ বা বিশেষ বিবেচনায়। তাকে কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর