1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে যেসব নির্দেশনা দিলেন মাউশি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করতে হবে।

চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনাও দেয়া হয় চিঠিতে।

চিঠিতে আরো বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর