1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শ্রীলঙ্কান নারীদের হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশ নারী ‘এ’ দলের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | শ্রীলঙ্কায় স্বাগতিকদের ৭ উইকেটর বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর থ্রাস্টান কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে লঙ্কানদের করা ১১৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয় লঙ্কান নারী ক্রিকেট দল। অধিনায়ক সাথি সন্দিপানি ৩৯ বলে খেলেন সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস।

মালশা সেহানি ১৪ বলে খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। ২২ রান করেন পিউমি ওয়াথশালা। ১৮ রান করেন কাউশিনি নাথিয়াঙ। বাংলাদেশের বোলার রাবেয়া খান, ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে শামীমা সুলতানা ৩ বলে ১ রান করে আউট হয়ে যান। তবে দিলারা আক্তার এবং মুর্শিদা খাতুন মিলে ৭৪ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৩০ রান করে আউট হন মুর্শিদা খাতুন। ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ রানে আউট হন। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি।

নিগার সুলতানা জ্যোতি ২৪ রানে অপরাজিত থাকেন। রিতু মনি থাকেন ১১ রানে অপরাজিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর