1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের মডেল অনুসরণ করা হচ্ছে : মমতা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিডি আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অভিযোগ, রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। এ জন্য তিনি সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। মমতা বলেন, ক্ষমতা তোমাদের হাতে, ধর্ষণ করলে ফাঁসির আইন কেন করছো না?

মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি তাদের (বাংলাদেশি) ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ-ভারত আলাদা রাষ্ট্র।

বুধবার (২৮ আগস্ট) তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডের জনসভা থেকে এমন মন্তব্য করেন তিনি।

নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে তিনি বলেন, মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগালে আপনার চেয়ারও টলমলে করে দেবো। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না। উত্তর প্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খান্ড, আর দিল্লি থেমে থাকবে না।

মমতা আরও বলেন, আমি জানি না মোদী বাবু আপনি আমাকে কতটা চেনেন। আপনার পার্টি যতই ফান্ডিং করুক, অনেককেই ফান্ডিং করছেন; আপনার সেই খবর আমরা রাখি। মনে রাখবেন ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর