1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হাসনাত আবদুল্লাহকে ঢামেক থেকে সিএমএইচ এ পাঠানো হয়েছে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আজ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা মূলত এখানে জনসমাগম নিয়ন্ত্রণ করতে পারছি না। ওনার আসলে বিশ্রাম দরকার। ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। এখানে জনসমাগম কমছে না, এজন্য তাকে আমরা সিএমএইচে পাঠিয়েছি।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর সচিবালয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন।

আহতদের মধ্যে পাঁচজন আনসার সদস্য ও বাকিরা শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর