1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এক ম্যাচ আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | জয়ের জন্য লক্ষ্য ১৮০ রান। সেটি তাড়া করতে নেমে ৫ ওভারেই ৬৭ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর স্টিমরোলার চালিয়েছিলেন প্রোটিয়া ব্যাটার রিজা হেনড্রিক্স। ১৭ বলেই ৪৪ রান করে ফেলেছিলেন তিনি।

কিন্তু ষষ্ঠ ওভারে উড়তে থাকা হেনড্রিক্সকে (১৮ বলে ৪৪) বোল্ড করেন ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড। এরপরই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। খেই হারিয়ে অবশেষে ম্যাচই হারতে হলো তাদের।

ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে ১৪৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ৩০ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল রোববার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে শাই হোপ আর রোভম্যান পাওয়েলের দানবীয় ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার শাই হোপ করেন ২২ বলে ৪১ রান। আরেক ওপেনার অ্যালিক অ্যাথানাজের ব্যাট থেকে আসে ২১ বলে ২৮ রান। নিকোলাস পুরানের (১৯ বলে ১৯) ধীরগতির ব্যাটিংয়ে ইনিংসের মাঝের দিকে রানের গতিও কিছুটা কমে গিয়েছিল।

এরপর দ্রুতগতিতে রান তুলে সেই ঘাটতি কাটিয়ে তোলেন অধিনায়ক রোভম্যান। লিজাড উইলিয়ামের বলে আউট হওয়ার আগে ২২ বলে ৩৫ রান করেন তিনি। শারফেন রুদারফোর্ডের ১৮ বলে ২৯ রানের ইনিংসের উপর ভর করে ১৭৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল হেনড্রিক্সের পিচে থাকা পর্যন্তই। তবে চেষ্টা দেখে গেছে এইডেন মার্করাম ও ত্রিস্টান স্টাবসের ব্যাটেও। ৯ বলে ১৯ রান করেন অধিনায়ক মার্করাম। শেফার্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

স্টাবস করেন ২৪ বলে ২৮ রান। ১৭ রান যোগ করেন রসি ফন ডার ডুসেন। নিচের দিকের ৬ ব্যাটার দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি। এতে ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর