1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ কিছু দিনের মধ্যেই পে-স্কেল পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা : শিক্ষামন্ত্রী শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা শুঁটকি ঘিরে জীবিকা, মাছ শুকানোর মাচায় শুকায় জেলের স্বপ্ন

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সাসটেইনেবল ফাইনান্স ইউনিটের ফোকাল পয়েন্ট অফিসার মোহাম্মদ হাসিবুল হাকিম খান। এই তহবিলের অর্থায়নের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা আরও সহজে সহজ শর্তে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর