1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হামলার ১২ দিন পর মারা গেলেন গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মামুন মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। সেদিন রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।গুলি শরীরে না লাগায় শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা গুরুদাসপুর থানায় মামলা করেন। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।তবে শাকিলের ওপর হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর