1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বন্যায় আকাশ পথে বেড়েছে যাতায়াত : ভাড়া না বাড়ানোর আহ্বান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে সড়কপথে যাতায়াত ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় উড়োজাহাজে যাত্রীদের যাতায়াত বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আনসার সদস্যদের কর্মবিরতির পরবর্তী পরিস্থিতি দেখতে যান তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। এজন্য আকাশপথে যাতায়াত বাড়ছে। এর সুযোগ নিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যেন ভাড়া না বাড়ায়। এছাড়া এয়ারলাইন্স কোম্পানীগুলোকে বাড়তি ফ্লাইট দিয়ে যাত্রীসেবা বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করেছেন এবং সে অনুযায়ী কোম্পানীগুলো পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, উদ্ভূত ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী সময়মত বিমানবন্দরে আসতে পারছেন না। এ কারণে যেন যাত্রীদের টিকিট রি-ইস্যু করতে বাড়তি চার্জ আদায় না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও উপস্থিত সাংবাদিকদের অবগত করেন।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যরা কর্মবিরতিতে চলে যাওয়ার পর বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এভিয়েশন সিকিউরিটি এবং বিমান বাহিনীর সহায়তায় পুরো কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা সক্ষম হয়। বিমান বাহিনীর এই সহায়তার জন্য তিনি বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া উদ্ভূত বন্যা পরিস্থিতিতে বেবিচক বন্যার্তদের সহায়তায় সেল গঠন করে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জনগণের প্রয়োজনীয় সাহায্য ও সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য এই সেল কাজ করবে। তিনি আরও জানান, উক্ত সেলে বেবিচক কর্মকর্তা ও কর্মচারী যার যার অবস্থান থেকে আর্থিক অথবা দ্রব্য সামগ্রী সহায়তার মাধ্যমে অবদান রাখবে যেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর