1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে রাজনীতি অঙ্গনে চলছে নানা আলোচনা।

এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান হাইকমিশনের কাছে সরাসরি ব্যাখ্যা চাইলেন চিত্রনায়ক সোহেল রানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।

এরপর তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।

সোহেল রানার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসার কথা থাকা ইউরেনিয়ামের চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।

জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পরে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালানটি পাঠানোর তারিখ প্রস্তাব করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর