1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

স্বরাষ্ট্রমন্ত্রী • নাসীরুদ্দীন পাটওয়ারীর ভারসাম্যহীন ও অসংলগ্ন কথার জবাব দিতে চাই না

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কথাবার্তাকে ভারসাম্যহীন ও অসংলগ্ন আখ্যায়িত করে এগুলোর কোনো জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। তার এ ধরনের বক্তব্য কি এক ধরনের স্বীকারোক্তি নয় যে তারা এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট? এক সাংবাদিক তা উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা অ্যানালাইসিস করুন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যারা বলছেন যে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে করে কি বোঝা যায়? দাবি মানার জন্য ককটেল মারা হচ্ছে। আমি ৯ দল এজন্যই বলছি যে আগে বোধ হয় ১১ দল ছিল, দুই দল মনে হয় বেরিয়ে গিয়েছে। চরমোনাই পীর সাহেবের দল বোধ হয় ওখানে নাই, আর খেলাফত মজলিস নামের আরেকটা পার্টি বোধ হয় নাই বর্তমানে। তো সংখ্যা বোধ হয় ৯-এ দাঁড়িয়েছে। দফাও ৯টা।’

‘এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ঠুস-ঠাস হবে না, এই তো? এটাই তো তার বক্তব্য। এই সব বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছেন কারা জড়িত এগুলোতে। আপনারা বিশ্লেষণ করবেন। তবে আমি ওই লেভেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না,’ যোগ করেন মন্ত্রী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর