1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

‘ভাবির সঙ্গে পরকীয়া?’ খায়রুল বাসার-সুনেরাহর ছবিতে জমল দুষ্টুমি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা মুহূর্ত নিয়ে তৈরি হয় আগ্রহ।

এবার খায়রুল বাসারের বিয়ে নিয়ে মজার এক পোস্ট দিয়েছেন সুনেরাহ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সুনেরাহ লিখেছেন, ‘খায়রুল বাসার ওই দেখ, তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।’

সুনেরাহর এমন পোস্টের পর কম যাননি খায়রুল বাসারও। মন্তব্যের ঘরে অভিনেতা লিখেছেন, ‘সুনেরাহ কী বলে যে ধন্যবাদ জানাবো! এ যে দেখছি মেঘ না চাইতেই সুনেরাহ (বৃষ্টি)! একটা পাত্রীর আশায় আশায় ছোট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান, বাঁচাইলা গো…।’

দুই অভিনয়শিল্পীর এমন কথোপকথনে পোস্টের মন্তব্যের ঘরেও শুরু হয় মজার আলোচনা। কেউ কেউ তাদের পর্দার বিভিন্ন চরিত্র টেনে মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেছেন, ‘কেন মেহেরিন কই?’ আরেকজন লিখেছেন, ‘ভাবির সাথে পরকীয়া। ফাহাদ ভাই জানে নাকি?’

মূলত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের চরিত্র মেহেরিন ও ফাহাদকে ঘিরেই এসব মন্তব্য। মেহেরিন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, আর ফাহাদ চরিত্রে দেখা গেছে ইরফান সাজ্জাদকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর