1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, শেষ ম্যাচে গুয়ামের ক্লাবকে ৮ গোলে উড়িয়েছে তহুরা-মনিকারা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

প্রথম দুই ম্যাচ হারার পরই এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের। অভিষেক ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে ৪-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফএ’র কাছে ২-১ গোলে হারা তহুরা-মনিকারা শেষ ম্যাচে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গুয়ামের রোভার্স এফসিকে।

মালয়েশিয়ায় হওয়া এই ম্যাচে বাংলাদেশের ক্লাবটির হয়ে হ্যাটটিক করেছেন তহুরা খাতুন। জোড়া গোল করেছেন শামসুন্নাহার। একটি করে গোল করেছেন মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। অন্য গোলটি ছিল রোভার্স এফসির আত্মঘাতি।

বাংলাদেশের ক্লাবটি তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়ে এএফসির প্রতিযোগিতায় অভিষেক আসর শেষ করলো। বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে রাজশাহী স্টারস খেলেছে এএফসি উইমেন্স চ্যাম্পিযন্স লিগ। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্টে খেলে ইতিহাস গড়েছে ক্লাবটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর