1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

দেক বিমান চলাচল খাতে সম্ভাব্য হুমকি ও ঝুঁকি নিয়মিত মূল্যায়ন, গোয়েন্দা তথ্যের কার্যকর আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে বেসামরিক বিমান চলাচল হুমকি ও ঝুঁকি মূল্যায়ন কমিটি-ক্যাট্রাকের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যাট্রাকের সভাপতি ও বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, বিমানবাহিনীর আকাশ গোয়েন্দা ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি, অভ্যন্তরীণ হুমকি, বিস্ফোরক, উন্নত বিস্ফোরক যন্ত্র ও ড্রোন হামলাসহ নানা ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে বেসামরিক বিমান চলাচল খাত। এসব হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বর্তমান ও উদীয়মান নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিমানবন্দরের সাইবার নিরাপত্তা জোরদারে। ফিশিং, পাসওয়ার্ড চুরি, অননুমোদিত প্রবেশ এবং যাত্রী ও ফ্লাইটসংক্রান্ত তথ্য চুরি প্রতিরোধে বেবিচকের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি ও বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচিতে সাইবার নিরাপত্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা নির্দেশনা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ই-গভর্নমেন্ট সিআইআরটির সঙ্গে সাইবার নিরাপত্তা নিরীক্ষার জন্য সমঝোতা স্মারকও সম্পন্ন হয়েছে।

সভায় বিমানবন্দরের উচ্চ ঝুঁকির তালিকা প্রণয়ন এবং বিমান তল্লাশির প্রয়োজনীয়তা নির্ধারণে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময় ও আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বেবিচক চেয়ারম্যান বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

ক্যাট্রাকের পরবর্তী সভা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর