1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে- অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকদের দুরাবস্থার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থায় সরকার এই টাকা পরিশোধ করতে যাচ্ছে। আমি আপনাদের একটি বিষয় আশ্বস্ত করতে চাই যতদিন এই সরকার ক্ষমতায় আছে ততদিন অবসরের টাকা পেতে অফিসে- অফিসে ঘুরতে হবে না। যেহেতু আপনারা শিক্ষক তাই আপনারাই পারবেন এই সমাজকে বদলে দিতে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা ২০২২ খ্রিষ্টাব্দ থেকে কোনো টাকা পাননি। এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন টাকা পরিশোধের সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা যায় ফান্ডে পর্যাপ্ত অর্থ সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত ৭০ হাজর শিক্ষক-শিক্ষিকার দুরাবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থায় টাকা পরিশোধ করতে হচ্ছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই, যতদিন এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে ততদিন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরের টাকা পেতে অফিসে- অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আর কোনো ভোগান্তি আপনাদের পোহাতে হবে না। আর কোনো মধ্যস্বত্তভোগীর যন্ত্রণা এই বিষয়ে ভোগ করতে হবে না। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই যেনো পৌঁছে যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর