1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম।

এ ছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু, নিমা রহমানসহ আরও অনেকে।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।

প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা ‘মালিক’ দেখার সুযোগ পাননি কিংবা আবারও সিনেমাটি উপভোগ করতে চান, তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পারবেন। ওয়েব ভার্সনে উৎসব স্ট্রিমিং করুন- www.utshob.live

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর