1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হাঁস-মুরগি পালনে বাবা-মাকে সহযোগিতা করবে শিক্ষার্থীরা, অধিদপ্তরের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ১৮০ দিনের নেয়া কর্মপরিকল্পনায় ৫ম বা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণের নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতি হাঁস, মুরগিসহ অন্যান্য গৃহপালিত পশু-পাখি পালনে বাবা-মাকে সহযোগিতার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আরো কয়েকটি নির্দেশনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ১৮০ দিনের নেয়া কর্মপরিকল্পনায় ৫ম বা ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণ বিষয়টি নির্ধারিত আছে।

বর্ণিত নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ১৮০ দিনের নেয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উল্লিখিত কার্যক্রম নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষার্থীরা যেনো বাড়িতে হাঁস, মুরগিসহ অন্যান্য গৃহপালিত পশু-পাখি পালনে বাবা-মাকে সহযোগিতা করে। শিক্ষার্থীরা সব পোষ্য প্রাণীর প্রতি যেনো সদয় আচরণ করে এবং অন্যদের সদয় আচরণ করতে উৎসাহিত করে। ছোট-ছোট দল গঠন করে নিজ নিজ বাড়ির আশেপাশের প্রতিবেশীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করবে। কাব স্কাউট এবং হলদে পাখি সমাবেশে বিষয়টি আলোচনা করতে হবে এবং মা সমাবেশ, উঠান বৈঠক ও অন্যান্য ওপেন সেশনে নিয়মিত এ বিষয়ে আলোচনা করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর