1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুটিং সেটে গোপনে ভিডিও, কী হচ্ছে শিল্পীদের সঙ্গে? বিশ্বকাপ ক্রিকেট • ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

সেরা গোলের মনোনয়নে মেসি-তোরেসের সঙ্গে কেপ ভার্দের লোপেস

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গোল নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু করেছে ফিফা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভক্তরা ১২টি মনোনীত গোল থেকে নিজেদের পছন্দের গোলে ভোট দিতে পারবেন।

মনোনীত তালিকায় গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের অসাধারণ গোল রয়েছে। ড্রিবল, দূরপাল্লার শট এবং ম্যাচ নির্ধারণী গোল-সব ধরনের মুহূর্তই জায়গা করে নিয়েছে এই তালিকায়।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ জয়ে অতিরিক্ত সময়ে করা ফেরান তোরেসের শিরোপা নির্ধারণী গোলও মনোনয়ন পেয়েছে। নিকো উইলিয়ামসের পাস থেকে করা সেই গোলেই স্পেন জিতে নেয় তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

রানার্সআপ আর্জেন্টিনা তালিকায় রয়েছে দুটি গোল নিয়ে। লিওনেল মেসি গ্রুপপর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলের জন্য মনোনীত হয়েছেন। হুলিয়ান আলভারেজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত গোলের জন্য জায়গা পেয়েছেন।

এছাড়া দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের হয়ে করা সিডনি লোপেস কাবরালের অসাধারণ দূরপাল্লার গোলও মনোনীত হয়েছে।

ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের সেরা গোল।

অন্যান্য মনোনীত গোলগুলো করেছেন:
• জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
• আরলিং হালান্ড (নরওয়ে)
• কেরিম আলাজবেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
• উইলসন ইসিদোর (হাইতি)
• এলাইজা জাস্ট (নিউজিল্যান্ড)
• দাইজেন মায়েদা (জাপান)
• কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
• এলদর শোমুরোদভ (উজবেকিস্তান)

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর