1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৮ জিএম ডিএমডি হলেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ঈদের সময় সুখবর পেলেন রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের আটজন কর্মকর্তা। কারণ, ঈদের আগে শেষ কর্মদিবসে মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এই আট কর্মকর্তা। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মহাব্যবস্থাপক থেকে ডিএমডি(উপ-ব্যবস্থাপনা পরিচালক) পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন প্রবাসীকল্যাণ ব্যাংকের মো. নূর আলম সরকার, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের মো. ফয়েজ আলম ও হারুনুর রশীদ, সোনালী ব্যাংকের মো. আবু সাঈদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার ও জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত এই আট কর্মকর্তাকে নিজ নিজ ব্যাংকেই পদায়ন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩’ এবং সরকারের বিভিন্ন সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। অবিলম্বে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর