1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইরানের হামলার পর গাজায় প্রবেশের সব পথ বন্ধ করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গাজায় প্রবেশের সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সীমান্তপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ইসরায়েলি সরকারি সংস্থা দ্য কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) বলেছে, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ রাখা। এর মধ্যে কারেম আবু সালেম এবং রাফা সীমান্ত ক্রসিংও রয়েছে।

এর আগে, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হামলার পর তাৎক্ষণিক স্কুলসহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর