1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শিল্পকলায় হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলবেন পুত্র নুহাশ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তার পুত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।

আগামীকাল বিকেল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরণ অনুষ্ঠানের সূচনা হবে। আয়োজনটিতে থাকবে আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রবন্ধ উপস্থাপন পর্বে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক আলোচনা উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদাত রুমন। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। এতে আরও অংশ নেবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

আলোচনার আগে বিকেল ৪টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’। এরপর রাত ৮টায় দেখানো হবে ‘ঘেটুপুত্র কমলা’। পাশাপাশি হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর