1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গরমে অতিষ্ট মানুষ, ফুটপাতের শরবতেই যেন ভরসা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

রাজধানীর নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে ঠান্ডা শরবত পান করছিলেন মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ আলম। সকালে চকবাজারের পাইকারি মার্কেট থেকে খেলনা সামগ্রী কেনার জন্য যান। ফেরার পথে লেগুনা থেকে নেমেই তাকে শরবত পান করতে দেখা যায়।

এ সময় মাসুদ আলমের সঙ্গে কথা হয় বিজনেস ডাইজেস্টের এ প্রতিবেদকের। তিনি বলেন, আজ প্রচুর গরম পড়েছে। লেগুনা থেকে নামার পর দেখি তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। তাই ১০ টাকা দিয়ে ঠান্ডা শরবত খেয়ে তৃষ্ণা মেটালাম।

মাসুদ আলম জানান, শরবতটা খাওয়ার পর ভালো লাগছে। এখন বাসে উঠে মিরপুর চলে যাবো।

শুধু মাসুদ আলম নন, আজ রোববার (৩১ মে) সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তারা প্রখর রোদের তাপ বেশ ভালোভাবেই টের পাচ্ছেন।

সরকারি ছুটি শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রাম থেকে ঢাকায় ফিরছেন। সবার সঙ্গেই কমবেশি ব্যাগ রয়েছে। ঢাকায় বাস থেকে নেমেই গরমে অতিষ্ট হয়ে বাসায় ফেরার জন্য ছটফট করছেন অনেকেই।

লালবাগের বাসিন্দা আলতাব হোসেন সপরিবারে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে আজ সকালে বাসে সায়েদাবাদ এসে নামেন। বিজনেস ডাইজেস্টকে তিনি বলেন, বাস থেকে নামার পর গরমে ঘেমে অস্থির হয়ে যাই। দ্রুত সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে বাসায় রওয়ানা হই। বাড়তি ভাড়া গুনতে হলেও আর দরদাম করিনি।

দুপুর ১২টার পর সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। যারা বের হয়েছেন তারা অনেকেই ছাতা মাথায় দিয়ে পথ চলছেন। অনেককেই আবার ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর