1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

যা কেউ পারেননি, মেসিকে দিয়ে তাই করালেন শাকিরা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

সঙ্গীত ও ফুটবলের দুই জগত আবারও এক হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে অফিশিয়াল গান তৈরি করেছেন শাকিরা ও নাইজেরিয়ান শিল্পি ব্রুনা বয়।

গানটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ভক্তদের মধ্যে। বিশেষ করে আলোচনায় লিওনেল মেসিকে ঘিরে একটি চমকপ্রদ মুহূর্তের কারণে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানও গেয়েছিলেন শাকিরা। এবারের গানটির নাম ‘দাই-দাই।’

গানটির ভিডিওর শুরুতে কিলিয়ান এমবাপে ইংরেজিতে বলেন, ‘শাকিরা, আমরা প্রস্তুত।’ এরপর একে একে হ্যারি কেইন, লুইস দিয়াজ, ক্রিশ্চিয়ান পুলিসিচ, সান্তিয়াগো গিমেনেজ, আলফোনসো ডেভিস, ভিনিসিয়ুস জুনিয়র, টাকেফুসা কুবো, জামাল মুসিয়ালা, রদ্রি এবং আর্লিং হালান্ডও একই কথা বলেন।’

বাকিদের এই এক লাইন কথা নিয়ে কোনো আলোচনা না হলেও ভিডিওর শেষ অংশে লিওনেল মেসির ইংরেজিতে বলা, ‘য়্যুই আর রেডি’ বলা নিয়ে। এতে পুরোপুরি বিস্মিত হয়ে যান তার ভক্তরা। কারণ পুরো ক্যারিয়ারজুড়ে মেসি সাধারণত স্প্যানিশ ছাড়া অন্য ভাষায় প্রকাশ্যে কথা বলা এড়িয়ে গেছেন।

২০১০ ও ২০১৮ সালে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল গানে মেসি উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি। তবে এবার তার ইংরেজিতে কথা বলা নিয়ে সামাজিক মাধ্যমে মিম ও মন্তব্যের বন্যা বয়ে গেছে।

অনেকে লিখেছেন, ‘মেসিকে ইংরেজি বলাতে পেরেছেন একমাত্র শাকিরাই!’ আবার কেউ মজা করে বলেন, “জিটিএ৬ বের হওয়ার আগেই মেসি ইংরেজি বলে ফেললেন!’

ভিডিওতে উগান্ডার কাম্পালাভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ঘেট্টো কিডস ফাউন্ডেশনের শিশুদেরও দেখা গেছে। সংগীত ও নাচের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলে দিতে কাজ করে সংস্থাটি।

গানটিতে শুধু তিন আয়োজক দেশের ঐক্যই নয়, বরং ৪৮টি অংশগ্রহণকারী দলের বহুসাংস্কৃতিক পরিচয়ও তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের বার্তা দেওয়া হয়েছে এবং শ্রদ্ধা জানানো হয়েছে ডিয়েগো ম্যারাডোণা, পেলে, কাকা, রোনালদো নাজারিও, পাওলো মালদিনি, রোমারিও, আন্দ্রেস ইনিয়েস্তা এবং ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তিদের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর