1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দ্বিতীয় ম্যাচে হেরে গেলো মোস্তাফিজ-পারভেজদের লাহোর

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

পিএসএলে প্রথম ম্যাচে বেশ দাপটের সঙ্গেই জয় পেয়েছিলো পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমানদের দল লাহোর কালান্দার্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে হারতে হলো তাদের। করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল লো স্কোরিং। দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছিল লাহোর কালান্দার্সই। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। তবে করাচির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান তুলতে সক্ষম হয় লাহোর। কোনো ব্যাটারই ঠিকমত দাঁড়াতে পারেনি করাচির বোলারদের সামনে।

হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন আবদুল্লাহ শফিক। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় এ রান করেন তিনি। ২৮ রান করেন হাসিবুল্লাহ খান। তবে ৩০টি বল খেলেন তিনি। পারভেজ হোসেন ইমন ১২ বলে খেলেন ১২ রানের ইনিংস। ১৯ রান করেন সিকান্দার রাজা। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ১টি মেডেনও নেন তিনি।

জবাব দিতে নেমে জয় পেতে কষ্ট করতে হয়েছে করাচিকেও। শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ৩৭ বলে ৩৮ রান করেন মোহাম্মদ ওয়াসিম। ১৯ রান করেন সা‘দ বেগ ও ১৮ রান করেন মইন আলি। মোস্তাফিজ ২০ রান দিয়ে নেন ১ উইকেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর