1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

তীব্র তাপপ্রবাহে স্পেনে বাড়ছে দাবানল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের পূর্বাঞ্চলে দুইটি দাবানল ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে শত শত ফায়ার ফাইটার কাজ করছে। তাছাড়া এরই মধ্যে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

ভ্যালেন্সিয়ার পূর্বাঞ্চলের বেনাসাউতে একটি দাবানল ছড়িয়ে পড়ার কারণে জরুরি সার্ভিসের কর্মীরা সেখানের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। পার্শ্ববর্তী পাহাড় থেকে মূলত দাবানল ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার থেকে সেখানের দেড় হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন জ্বলছে। এই দুইটি দাবানলকেই মারাত্মক বলে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দেশটির আবহাওয়া (এইএমইটি) বিভাগ ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী স্পেনজুড়ে দাবানলের সতর্কতা জারি করেছে।

এইএমইটি জানিয়েছে, মঙ্গলবার কাতালোনিয়ার উত্তর পূর্বাঞ্চলের বার্সেলোনা-ফাবরা অবজারবেটরি রেকর্ড ৪০ ডিগ্রি তাপমাত্রার কথা জানায়, যা ১৯৮২ সালের জুলাই মাসের রেকর্ড ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বেশি।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের নানা প্রান্তে বারবার দাবানল দেখা যাচ্ছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর