1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

হাঁসের মালাইকারি রাঁধতে করণীয়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | বর্ষায় হাঁসের মাংস আর গরম ভাত খাওয়ার মজাই আলাদা। অনেকের ধারণা ঘরে হাঁসের মাংস রান্না করা বেশ কঠিন। তবে চাইলে খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন হাঁসের মাংসের মালাইকারি। রইলো রেসিপি-

উপকরণ :

১. হাঁস ২টি
২. নারকেলের দুধ ৬ কাপ
৩. টকদই ১ কাপ
৪. মিষ্টি দই ১ কাপ
৫. কাঁচা দুধ ১ কাপ
৬. পেঁয়াজ কুচি ১ কাপ
৭. পেঁয়াজ বাটা আধা কাপ
৮. আদা বাটা ৪ টেবিল চামচ
৯. রসুন বাটা ২ টেবিল চামচ
১০. জিরা বাটা ১ চা চামচ
১১. বাদাম বাটা ২ টেবিল চামচ
১২. পোস্তদানা বাটা ২ টেবিল চামচ
১৩. হলুদ গুঁড়া ৮ চা চামচ
১৪. মরিচ গুঁড়া ১ চা চামচ
১৫. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
১৬. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৭. জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা চামচ
১৮. দারুচিনি ৬ টুকরো
১৯. এলাচ ৬টি
২০. লবঙ্গ ৬টি
২১. তেজপাতা ৪টি
২২. ঘি আধা কাপ
২৩. তেল এক কাপ
২৪. লবণ পরিমাণমতো
২৫. কাঁচা মরিচ ৫-৬টি ও
২৬. বেরেস্তা আধা কাপ।

পদ্ধতি :

হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ ও হলুদ মেখে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন। তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা কষিয়ে নিন।

এরপর মাংস দিয়ে কষাতে হবে। একে একে লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।

মাংস সেদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রাখুন।

এরপর তেল উপরে ভেসে উঠলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি রুটি, নান রুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর