1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাজার মনিটরিং এ নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ৩৭ টি টীম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের সমন্বয়ে ৩৭টি দল বাজার তদারকিতে নেমেছে। এসব দল বাজারে চাহিদা মোতাবেক পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করবে। এরই মধ্যে প্রতিদিন দুটি করে দল বাজারে নামছে।

সাত সদস্যের প্রতিটি দল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এ কার্যক্রম চলবে আগামী জুন পর্যন্ত।

এছাড়াও দলগুলো বাজারে সরকার নির্ধারিত দামে পণ্য কেনাবেচা হচ্ছে কি না, মূল্য তালিকা রয়েছে কি না এসব দেখবে। পাশাপাশি তারা বাজারে পণ্যের মূল্য মজুদ ও সরবরাহ পরিস্থিতি মন্ত্রণালয়কে জানাবে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বিজনেস ডাইজেস্টকে বলেন, এ অর্থবছরের জন্য এসব দল গঠন করা হয়েছে। প্রতিদিন দুটি করে দল বাজারে যাচ্ছে।

প্রতিটি দলে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও কৃষি ও খাদ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।

এসব দল পরিদর্শনকালে কোনো ধরণের অস্বাভাবিক অবস্থায় অত্যাবশকীয় পণ্য বিপণন আইনসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

যদিও প্রতি বছর এমন বাজার মনিটরিং টীম গঠন করে মন্ত্রণালয়। পবিত্র রমজানেও বিশেষ তদারকি দলের কথা বলা হয়। তবে বাজারে সাধারণ ক্রেতারা এর দৃশ্যমান কোনো সুফল পান না বলে অভিযোগ রয়েছে। আর বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থায় দুর্বলতার কারণে এক শ্রেণির ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করে।

এ বিষয়ে ভোক্তাদের সংগঠন “কনজ্যুমারস রাইটস অবজারভেশন ফোরাম(ক্রফ) এর ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন বিজনেস ডাইজেস্টকে বলেন, এগুলো তদারকি দল কাগজে কলমে থাকে প্রতি বছর। কোনো কাজ করে না। বাজারে কখনো কোনো দলকে পাওয়া যায় না।

তিনি বলেন, বাজার তদারকির একটি বাধ্যবাধকতা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। সেজন্য এসব দল করে। কাগজে সে হিসেব লিখে রাখে। এই শেষ। ব্যস্তবতা হলো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়া কেউ মাঠে থাকে না। যদিও তাদেরও তৎপরতা কমে গেছে এখন। এছাড়াও ১১টি সংস্থা রয়েছে, যাদের বাজারে থাকার কথা। কাউকে পাওয়া যায় না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর