1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ধারায় বর্তমানে সবচেয়ে সফল নাম রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না এই নির্মাতা। তার স্বপ্ন এখন আকাশছোঁয়া নির্মাণ করতে চান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র।

সম্প্রতি তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে কথা বলতে গিয়ে রাফী তার এই স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। কিন্তু আমার একটা ভিশন আছে আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো।’

নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে এই নির্মাতা স্মরণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। রাফীর মতে, তারেক মাসুদই তাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। ‘প্রেশার কুকার’ সিনেমাটি রাফী তার সেই গুরুকেই উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন তারেক মাসুদ। এই ছবিটাই একমাত্র ছবি, যে ছবিটাতে আমি তাকে উৎসর্গ করতে পারি।’

কেবল নির্মাণ নয়, এই সিনেমার মাধ্যমে রাফীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ প্রসঙ্গে রাফী বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অনেক কালজয়ী সিনেমার সাক্ষী। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী সবার বড় বড় কাজ তাদের হাত ধরে এসেছে। আমি গর্বিত যে আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাদের সাথে করতে পারছি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর