1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাতে বাবাকে ইমোতে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে রিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোবা গাজীর বাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় রিনার।

নিহত রিনা প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের রাতে রিনা আক্তার তার বাবাকে ইমোতে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তার ১৬ মাস বয়সী মেয়েকে দেখভাল করার কথা বলেন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা সিএনজি চালক মোহাম্মদ আইয়ুব অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানান তিনি।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে পুলিশ যাওয়ার আগেই পরিবারের সদস্যরা মরদেহ নামিয়ে ফেলে।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় মরদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর