1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারীরা মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে অনুপ্রেরণা হয়ে উঠছেন : এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২ বার পঠিত

নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক।

রোববার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. তৌহিদুল আলম খান।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রিন্সিপাল মিসেস ফাহমিদা চৌধুরী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারী দিবস উপলক্ষে ব্যাংকের সব নারী কর্মকর্তাকে বিশেষ সম্মাননাপত্র প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ব্যাংকের সব শাখা ও উপশাখায় নারী সহকর্মীদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়।

ড. তৌহিদুল আলম খান বলেন, নারীরা তাদের মেধা, অধ্যবসায় ও সহমর্মিতার মাধ্যমে আমাদের অনুপ্রেরণা হয়ে উঠছেন। অগ্রদূত, উদ্ভাবক, জননী, সহকর্মী ও পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখছেন উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণে। তাদের আত্মত্যাগ, দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের সবাইকে এগিয়ে যেতে উৎসাহিত করে।

তিনি বলেন, নারীদের দায়িত্ববোধ, নিষ্ঠা, পেশাদারত্ব ও অদম্য সহযোগিতা এনআরবিসি ব্যাংককে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সংগ্রামে কার্যকর অবদান রাখছে। এনআবিসি ব্যাংকের অগ্রগতিতে তাদের ভূমিকা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর