1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

সেনাবাহিনীতে নিয়োগ, বিবাহিতা নারী প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

বিডি চাকরি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৬ বছর বয়স পর্যন্ত শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। দিতে হবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ সহ স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রী এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণ)

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্ত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
প্রশিক্ষণ: ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ

আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

লিখিত পরীক্ষা: পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল ২০২৬ মাসে ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৬-৩০ এপ্রিল ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্ণশীপ সনদপত্র) এবং কল-আপ লেটার দেখাতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।

চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর