1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভূমিকম্পের পর আফটার শকের অ্যালার্ট পাবেন স্মার্টফোনেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত

গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবার দুপুর ১ টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪। কম্পন টের পেতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন রাস্তায়। মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

তবে জানেন কি, প্রযুক্তির সাহায্যে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব? স্মার্টফোনেই মিলতে পারে সেই অ্যালার্ট। এমনকি ভূমিকম্পের পর আফটার শকের অ্যালার্ট পাবেন স্মার্টফোনে।

গুগলের ক্রাইসিস রেস্পন্সের ওয়েবপেজের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বিশ্বের নানা প্রান্তের ভূমিকম্প বুঝে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ভূমিকম্প শুরুর আগের মুহূর্তেই অ্যালার্ট পাঠিয়ে দেয়।

গুগল ছাড়াও বিভিন্ন অ্যাপ এমন ফিচার এনেছে। তবে আপনার ফোনে ভূমিকম্পের অ্যালার্ট নোটিফিকেশন না পান তাহলে বিশেষ একটি সেটিংস অন করলে পরের বার ভূমিকম্প হলে আপনিও অ্যালার্ট পাবেন। এই অ্যালার্ট পেতে ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কীভাবে অ্যালার্ট সেট করবেন?
>> আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যাবেন।
>> সেখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশনে যাবেন।
>> সেখানে আর্থকোয়াক অ্যালার্টস অপশন রয়েছে সেটি অন করবেন।
>> এমার্জেন্সি এসওএস অ্যালার্টও অন করে রাখবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর