1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আগামী ০৩ দিন শেয়ারবাজার লেনদেন ১০-০২ টা. এবং ব্যাংক লেনদেন ০৯-০৩ টা.

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। মূল লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।

যোগাযোগ করা হলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বিজনেস ডাইজেস্টকে জানান, ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে। রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ২টায়। ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনে বিনিয়োগকারীরা শেয়ারের নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। দিনের ক্লোজিং দামে পোস্ট ক্লোজিং সময়ে লেনদেন হবে। অর্থাৎ দুপুর ১টা ৫০ মিনিটে একটি প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের ক্লোজিং দাম যেটি নির্ধারণ হবে, সেই দামে পরবর্তী ১০ মিনিট লেনদেন হবে।

এদিকে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সরকারি নির্দেশনার আলোকে ব্যাংকের লেনদেন সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রোব, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এ সময় শেয়ারবাজারে লেনদেন হয় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সীমিতভাবে চলে সরকারি অফিস।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার (২২ জুলাই) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর