1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দুধের তৈরি যে কোনো খাবার পছন্দ করেন পরীমনি

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

দেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি এক শোরুম উদ্বোধনে এসে নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট কিন্তু মিষ্টি কিছু মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। রমজানের এই পবিত্র মাসে প্রিয় খাবারের তালিকায় কী আছে -এমন প্রশ্নের জবাবে পরীমনি জানিয়েছেন ইফতার ও সেহরিতে তিনি কী খাবার খান।

তিনি জানান, সেহরিতে তার সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ-কলা আর ভাত। এটি খেলেই যেন তার তৃপ্তি।

দুধের তৈরি যেকোনো খাবার, বিশেষ করে পায়েস যে তার অসম্ভব প্রিয় -সে কথাও মনে করিয়ে দিলেন তিনি।

কথায় কথায় জানান, ইফতারে খাদ্যাভ্যাসের কথা। ইফতারিতে খুব একটা ভাজাপোড়া পছন্দ করেন না তিনি। বরং শরবত আর খেজুরেই নিজের ইফতার সারেন। তবে অন্যদের জন্য ইফতার আয়োজন করতে দারুণ ভালোবাসেন এই অভিনেত্রী।

রোজার স্মৃতিচারণ করতে গিয়ে শোনালেন এক মজার গল্প। একবার শুটিংয়ের ব্যস্ততায় রোজা থাকার কথা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি। কাজের চাপে অবচেতন মনেই সবার সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেলেছিলেন! পরে মনে পড়তেই নিজের কাণ্ড দেখে নিজেই হেসেছিলেন।

পর্দার ব্যস্ততাও থেমে নেই পরীমনির। খুব শিগগিরই নীরবের বিপরীতে ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। আর আসছে রোজার ঈদে মুক্তি পেতে পারে সাইমনের বিপরীতে তার ‘ডোডোর গল্প’ ছবিটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর