1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ইফতারে রাখুন স্বাস্থ্যকর মিক্সড খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

রমজানে ইফতার মানেই নানা ধরনের খাবার। এর মধ্যে মিক্সড ল্যাটকা খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতারে খিচুড়ির ছবি আলাদা নজর কাড়ে। রেস্তোরাঁ, গলির দোকান বা ফুডকার্ট-সব জায়গাতেই এই খিচুড়ি পাওয়া যায়। আপনি চাইলে বাড়িতেও সহজে বানাতে পারেন, যা বাড়ির সবাই পছন্দ করবে। এটি সুস্বাদু হওয়ায় এবং পুষ্টিকর হওয়ায় ইফতারের জন্য আদর্শ।

আসুন জেনে নেওয়া যাক মিক্সড ল্যাটকা খিচুড়ি কীভাবে তৈরি করবেন-

উপকরণ:

১.ভাতের চাল ২ কাপ
২. মুসুর ডাল ১ কাপ
৩. মুরগির মাংস আধা কেজি
৪. সবজি ২ কাপ (আলু,বরবটি,ফুলকপি,টমেটো,পিয়াজের ফুল,ধনিয়া পাতা ইত্যাদি )
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. পেঁয়াজ কুচি ২চা চামচ
৭. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
৮. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
৯. জিরা গুঁড়া আধা চামচ
১০. আদা বাটা ২ চা চামচ
১১. রসুন বাটা ২ চা চামচ
১২. শুকনা মরিচ ২ টি
১৩. এলাচ ৩ টি
১৪. দারুচিনি ২ টি
১৫. ঘি ৪ চা চামচ
১৬. তেল পরিমাণমতো
১৭. লবণ স্বাদ মতো
১৮. সরিষার তেল ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

প্রথমে চাল, ডাল এবং সক সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপর ঘি বাদে সব গুঁড়া মসলা দিয়ে সরিষার তেলে ভালোভাবে মেখে নিন। এবার আট কাপ পানি দিয়ে চুলায় বসান। অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাটা মসলা কষিয়ে মুরগির মাংস দিন।

মাংস ভালোভাবে ভাজা হয়ে গেলে এটি আলাদা রাখুন। খিচুড়ি সেদ্ধ হয়ে এলে মুরগির মাংস যোগ করে নেড়ে নিন। এরপর খিচুড়ি ও মাংস প্রায় তৈরি হলে ওপরে ঘি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রাখুন। ইফতারে সালাদের সঙ্গে গরম গরম মিক্সড খিচুড়ি পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর