1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হামলার পর কেমন আছে মনিরা মিঠুর বড় ছেলে? জানালেন নিজেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

বেধড়ক মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
মনিরা মিঠু খবরটি সোশ্যাল মিডিয়ায় জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার সহশিল্পী, আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীরা। ন্যাক্কারজনক এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। এদিকে, আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মনিরা মিঠু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরা মিঠু। এ অভিনেত্রী বলেন, “সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ছেলের শারীরিক অবস্থা বর্ণনা করে মনিরা মিঠু বলেন, “আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।”

হামলার পর কেমন আছে মনিরা মিঠুর বড় ছেলে? জানালেন নিজেই অভিনেত্রীমনিরা মিঠু

মানসিকভাবে আহত মনিরা মিঠু বলেন, “আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেইভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর