1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

গাজায় যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দিলেন কমলা হ্যারিস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার ( ২৫ জুলাই) হোয়াইট হাউজে বৈঠক চলাকালে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ প্রয়োগ করেন কমলা।

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে কমলা হ্যারিস বলেন, গাজার দুর্ভোগ নিয়ে আমি চুপ থাকবো না। সময় এসেছে, এই যুদ্ধ বন্ধ করার। বিশ্লেষকদের দাবি, এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হলো। একই সঙ্গে তার এই তীক্ষ্ণ মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবিলা করবেন সে বিষয়টিও পরিষ্কার হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব কমলা বলেন, ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু সেটি কীভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দলের রাজনীতিক হয়েও গাজাবাসীর সীমাহীন দুঃখ,কষ্ট নিয়ে অকপটে মন্তব্য করে কমলা। গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। মৃত শিশুর ছবি দেখেছি, ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য কীভাবে পালিয়ে যাচ্ছে তা দেখছি। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবার বাস্তুচ্যুত হয়েছে তারা। এই ট্র্যাজেডিগুলো নেওয়ার মতো না। আমি গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহুর কাছে গভীর উৎকণ্ঠা জানিয়েছি।

কমলা হ্যারিস বলেন, যুদ্ধ বন্ধের সময় এসেছে। এটি এমনভাবে শেষ করার সময় এসেছে, যেখানে ইসরায়েল নিরাপদ থাকবে, সব জিম্মি মুক্তি পাবে, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ শেষ হবে এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে পারবে।

এর কয়েক ঘন্টা আগে, প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর বাইডেনের ইসরায়েলে সফর শেষে এটিই নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম সরাসরি আলোচনা। এই আলোচনায় গাজায় ৯ মাস ধরে চলা সংঘাতে একটি যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে এখনো ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যবধান রয়ে গেছে। তবে আমরা আগের চেয়ে এখন চুক্তির অনেকটা কাছাকাছি আছি, যা আগে ছিলাম না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর