1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হুমায়ুন রশীদ রিয়েল এস্টেট’র এম ডি বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড এ ভূষিত

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

হুমায়ুন রশীদ রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক হুমায়ুন রশীদ রুবেল বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হয়েছেন।সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ” বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স, দৈনিক দিন প্রতিদিন এর উপ-সম্পাদক এস এম নজিবুল আকবর, দৈনিক নয়া দিন এর সম্পাদক এস এম আল হেলাল প্রমূখ। সভাপতিত্ব করেন বিসিআরসি’র সভাপতি ও অগ্রণী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ। আলোচনা শেষে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের মধ্যে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করেন প্রধান অতিথি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর