1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কোন রক্তপাত,কোন মৃত্যুই কাম্য নয় : কোটা আন্দোলন প্রসঙ্গে তামিম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিমের পর এবার দেশের চলমান সংকট নিয়ে মন্তব্য করেছেন তামিম ইকবাল। আজ রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেন জাতীয় দলের এই ক্রিকেটার।

গত কয়েকদিন আগেই তামিমের ভাই নাফিস ইকবালের অসুস্থতার খবর প্রকাশ পেয়েছিল গণমাধ্যমে। ভাইয়ের চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন তামিম। তবে দেশের খবর রাখতেও ভুলে যাননি এই তারকা।

ভাইয়ের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে তামিম জানিয়েছেন, দেশে যা ঘটেছে, তাতে তার মন ভালো নেই। অস্থির হয়ে উঠেছেন তিনি। পোস্টে তামিম লেখেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

কোটা আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এই ধরনের পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় বলে মনে করেন তামিম। দ্রুত বিষয়টির সমাধান চান এই ক্রিকেটার। যাতে দেশের অস্থিরতা চলে যায় এবং শান্তি ফিরে আসে।

তামিম লেখেন,‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর