1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শাহানাজ শিউলীর কবিতা : কবিতার শ্বাসকষ্ট

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পঠিত

কবিতার নিঃশ্বাসে দূষিত ধোয়া
শ্বাস-প্রশ্বাসে উঠানামা করে দুর্বল হৃদপিণ্ড
ক্ষণে ক্ষণে নিস্তব্ধ হয় কণ্ঠস্বর
চোখে নেই আগুনের স্ফুলিঙ্গ
কন্ঠে নেই আকাশ বিদারী হাক।
তার আর্তনাদে প্রকম্পিত হয় না মাটি
করেনা রাজপথে শব্দের মিছিল
কন্ঠে বাজে না অগ্নিবীণার সুর ঝংকার
সর্বহারার বেদনার বাণী
বুকে নেই বৈশাখীর ঝড়
প্রভঞ্জনের বেসামাল আলোড়ন।
কায়ক্লেশ কবিতার দেয়াল।
যুদ্ধের বিভীষিকা, রক্তের সাগর
মায়ের আর্তনাদ,শিশুর কান্না,
উপবাসী দীর্ঘশ্বাসে
পোড়া রুটির মত পুড়তে থাকে।
আধুনিক সমরাস্ত্রে পঙ্গু হয়ে
বন্দি চেতনাহীন কারাগারে।
বৃক্ষহীন বৈরী বাতাসে বেঁচে আছে
শ্বাসকষ্ট নিয়ে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর