1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

খিচুড়ি ও ভাতের সঙ্গী বরইয়ের চাটনি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বরই বা কুল পছন্দ করেন না-এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া কঠিন। কাঁচা হোক বা পাকা, সব ধরনের বরই খেতেই সুস্বাদু। শুধু স্বাদেই নয় পুষ্টিগুণের দিক থেকেও বরই বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর মিনারেল, ভিটামিন সি, বি ও বি-১২, যা সর্দি-কাশি উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বরই দিয়ে ভর্তা, আচার তো হয়ই থাকে। তবে চাইলে বানাতে পারেন মুখরোচক চাটনিও। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে যদি এই চাটনি রাখলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বরইয়ের চাটনি তৈরি করবেন-

উপকরণ:
১. পাকা বরই ২কাপ
২. খেজুরের গুড় ১ কাপ
৩. তেজপাতা ১টি
৪. শুকনা মরিচ ১টি
৫. পাঁচ ফোড়ন গুঁড়া আধা চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চাচামচ
৭. মরিচ গুঁড়া ১ চা চামচ
৮. সরিষার তেল কাপ
৯. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:
পাকা বরই প্রথমে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সেই পানি ফেলে বরইগুলো ভালো করে ধুয়ে নিন এবং ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে শুকনা মরিচও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার ভেজানো বরই কড়াইতে দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিন এবং মাঝারি আঁচে মিনিট দুয়েক নেড়ে ভাজুন। বরই থেকে ঘ্রাণ বের হলে প্রয়োজনমতো পানি দিন। পানি ফুটতে শুরু করলে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া যোগ করে খেজুরের গুড় দিয়ে দিন।

এরপর ঝোল ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। মাঝারি আঁচেই রান্না করুন, যতক্ষণ না বরই নরম হয়ে আসে এবং অতিরিক্ত পানি শুকিয়ে চাটনি ঘন হয়ে যায়। সবশেষে পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করুন। তেল ছাড়তে শুরু করলে চুলা বন্ধ করুন। নামিয়ে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর