1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মিথ্যা প্রতিশ্রুতি নয়, ইনসাফ কায়েম করবো : অধ্যক্ষ হেলালী

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা মিথ্যা প্রতিশ্রুতির ধারার অবসান ঘটাতে চান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি জানান, প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ হেলালী বলেন, জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই পথ পরিহার করে ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে আমাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ডের হিসাব জনগণকে নিতে হবে। মিথ্যা আশ্বাস ও ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। সমর্থন পেলে কথা নয়, কাজের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেট জোবায়ের, আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর