1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

উত্তরার ১২ নাম্বার সেক্টর দ্বিতীয় জানাজার পর সেখানকার কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা জাভেদকে। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ও পরিবারের সদস্যরা।

এর আগে বাদ আসর এফডিসিতে জাভেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকর্মী তারকা শিল্পী ও অভিনেতারা। জাভেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এ সময় স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন তারা। সেখান থেকে মরদেহ নেওয়া হয় উত্তরায়। সেখানে বাদ মাগরিব আরও একটি জানাজা অনুষ্ঠিত হয়।

আজ (২১ জানুয়ারি) বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেতা ইলিয়াস জাভেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর। সত্তর-আশির দশকে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী।

১৯৬০ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিষেক হয় নায়ক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত বাংলা সিনেমায় তিনি ছিলেন নিয়মিত।

জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। পরে শুরু করেন অভিনয়। ‘নিশান’ তার অন্যতম জনপ্রিয় সিনেমা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর