1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ব্যবসায়ীদের প্রতিযোগিতা আইন সম্পর্কে ধারণা থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিযোগিতা আইন সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা থাকতে হবে। প্রতিযোগিতা আইনের মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়। বরং বাজারে প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করে একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে প্রতিযোগিতা আইন, ২০১২ ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. আবদুর রহিম খান। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন (সচিব) এ এইচ এম আহসান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতা আইনের মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং বাজারে প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করে একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা।

সভার শুরুতে প্রতিযোগিতা আইন, ২০১২-এর উদ্দেশ্য ও প্রতিযোগিতা কমিশনের কার্যাবলীর ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন কমিশনের সহকারী পরিচালক নুরুদ্দিন জোবায়ের।

মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতারা মাঠ পর্যায়ে, বিশেষ করে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে এই আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, আইন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তা পরিপালন করা কঠিন। একইসাথে, আইনের বিধি প্রণয়ন, সংশোধন এবং কমিশনের শুনানি কার্যক্রমে এফবিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করার জোরালো আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার এবং ড. আফরোজা বিলকিস, এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগির প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর