1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি | ফরিদপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় অন্যত্র পাচারকালে কৃষকের বরাদ্দের ১০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় রাজীব কুমার কুন্ডু নামের এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বারাশিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত রাজীব কুমার আলফাডাঙ্গা পৌর সদর বাজারে অবস্থিত মেসার্স রাজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং সার ডিলার।

জানা গেছে, রাজীব কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে কৃষকের জন্য সরকারের বরাদ্দের সারের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন। এছাড়া নামে-বেনামে কৃষকের কাছে প্রতি কেজি ২১ টাকার জায়গায় ৩০ টাকা দরে বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোমবার বিকেলে পাচারের উদ্দেশে ১০ বস্তা ডিএপি সার ভ্যানে বোঝাই করে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের একটি দোকানে নেওয়ার চেষ্টা করেন। বারাশিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সারভর্তি ভ্যানটি আটক করেন স্থানীয়রা। পরে কৃষি কর্মকর্তার সহযোগিতায় সারসহ ভ্যানটি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই সার পাচার হচ্ছে—এমন অভিযোগ পাই, কিন্তু জড়িত কাউকে হাতেনাতে ধরতে পারিনি। আমার হাতে জেল-জরিমানার ক্ষমতা থাকলে অসাধু সব ডিলারকেই আইনের আওতায় আনা সম্ভব হতো।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বিজনেস ডাইজেস্টকে বলেন, সার পাচারের অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স রাজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজীব কুমার কুন্ডুকে কৃষি বিপণন আইন মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। সারের দাম বেশি নেওয়ার অপরাধে গত বছরও ডিলার রাজীবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর