1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শাহ আমানত বিমানবন্দরে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টা ৫২ মিনিটে দুবাই থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন বিদেশি সিগারেট (মন্ড ব্র্যান্ড) উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ওই যাত্রীর নাম মিনহাজুল করিম সজীব। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

এছাড়া একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় আরও ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সিগারেটের বিপরীতে প্রাক্কলিত রাজস্ব নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ২০০ কার্টন সিগারেটের রাজস্ব মূল্য ধরা হয়েছে ৭ লাখ টাকা এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া ২৪০ কার্টন সিগারেটের রাজস্ব মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর