1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নখের হলদে দাগ দূর করতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নখে হলুদ দাগ পড়া সাধারণ সমস্যা, বিশেষ করে রান্না বা গৃহস্থালি কাজের কারণে। কাঁচা হলুদের কারণে বা নিয়মিত কিছু খাবার নখে রঙের ছোপ ফেলতে পারে। দু-তিন বার সাবান দিয়ে হাত ধোয়ার পরেও হলুদের দাগ যেতে চায় না। হাতের তালু থেকে দাগ ফ্যাকাশে হলেও নখ হলুদই থেকে যায়। তবে, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সহজেই নখের হলুদ দাগ দূর করা সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে নখের হলুদ দাগ দূর করবেন-

লেবুর রস দিয়ে:
লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান নখ ও হাতে হলুদ দাগ কমাতে সহায়তা করে। দুটি লেবুর টুকরো নিয়ে নখ ও হাত ভালো করে মেখে নিন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। এছাড়া গরম পানিতে লেবুর রস ও কয়েকটি লেবু টুকরো দিয়ে হাত ১৫ মিনিট ডুবিয়ে রাখুন, পরে লেবুর টুকরো দিয়ে নখ ঘষলে দাগ দ্রুত দূর হবে।

কাঁচা দুধ দিয়ে:
ঠান্ডা ও সাবান বারবার ব্যবহারের ফলে হাত শুষ্ক হয়ে যায় এবং দাগ উঠে না। তাই হাত পরিষ্কার করতে কাঁচা দুধ ব্যবহার করুন। দুধে ‍সুতির কাপড় ডুবিয়ে তারপর হাত ও নখ ঘষুন। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড চামড়া নরম রাখে এবং দাগ-ময়লা দূর করে।

বেকিং সোডা ব্যবহার করে:

হাতের আঁশটে গন্ধ ও হলুদের কড়া দাগ দূর করতে বেকিং সোডা দারুণ কাজ করে। এক চামচ বেকিং সোডার সঙ্গে কিছু পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। হাত ও নখে দুই মিনিট ঘষে ধুয়ে ফেলুন। চাইলে টুথব্রাশ ভিজিয়ে জেল টুথপেস্ট লাগিয়ে দুই মিনিট নখ ঘষতেও পারেন।

আপেল সিডার ভিনেগার দিয়ে:

অর্ধেক মগ পানিতে দুই চা-চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে হাত ১০ মিনিট ডুবিয়ে রাখুন। ভিনিগার না থাকলে সাধারণ ভিনিগারও ব্যবহার করা যেতে পারে। ভিনেগার মিশিয়ে নখ ঘষলেও হলুদ দাগ ফিকে হয়ে যাবে। সপ্তাহে ২-৩ বার এই প্রক্রিয়া করলে নখ ফর্সা ও উজ্জ্বল দেখাবে।

নখের সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে নিয়মিত যত্ন নেওয়া খুব জরুরি। নখ পরিষ্কার রাখুন, ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া দূর করতে নিয়মিত পানি দিয়ে ধুয়ে নিন। ধোয়ার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে চামড়া ও নখ উভয়ই নরম থাকে। অলিভ অয়েলও নখের স্বাস্থ্য রক্ষায় দারুণ কাজ করে, তাই রাতে ঘুমানোর আগে হালকা ম্যাসাজ করলে নখ শক্ত, মসৃণ এবং উজ্জ্বল হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভেরি ওয়েল হেলথ

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর