1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, টনি ক্রুসের মতে বিশ্বকাপ জিতবে যে দল

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে ফেভারিটের লড়াই। কে জিতবে ২০২৬ বিশ্বকাপ, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। ঠিক এমন সময়ই বড় চমক দিলেন টনি ক্রুস। মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে বাদ দিয়ে রোনালদোর পর্তুগালকেই শিরোপার দৌঁড়ে এগিয়ে রাখলেন জার্মান ফুটবল কিংবদন্তি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের দলগুলোর নাম জানান টনি ক্রুস। এই তালিকায় আছে লামিনে ইয়ামালের স্পেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, কিলিয়ান এমবাপের ফ্রান্স ও ফুটবলবিশ্বের নতুন শক্তি মরক্কো।

মজার বিষয় হচ্ছে, টনি ক্রুসের পছন্দের তালিকায় সেরা পাঁচেও নেই আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। এমনকি নিজ দেশ জার্মানিকেও এই তালিকায় রাখেননি তিনি।

মরক্কোকে নিয়ে ক্রুস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দলটি টেকনিক্যালি অনেক উন্নতি করেছে। তাই চমক দেখাতে পারে।

ব্রাজিল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দুঃখিত রোমারিও, আমি ব্রাজিলের নাম বলিনি। তবে তারা জিতলে সেটা তাদের প্রাপ্যই হবে।’’

আসন্ন বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। তবে এই ফরম্যাটটা পছন্দ নয় টনি ক্রুসের। তিনি বলেন, ‘‘এতে খেলেয়াড়দের ওপর চাপ বাড়বে। গ্রুপপর্বে অনেক একপেশে ম্যাচ হবে। অনেক দল চার কিংবা পাঁচ গোল ব্যবধানে জয় পাবে। দর্শকরা এমন ম্যাচ দেখতে চায় না। আমি চাই মানসম্মত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল।’’

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে লাতিন আমেরিকার দল ব্রাজিল। চারবার করে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন জার্মানি ও ইতালি। তিনবার ট্রফি জিতেছে আর্জেন্টিনা। এছাড়া ফ্রান্স-উরুগুয়ে দুবার করে ও ইংল্যান্ড-স্পেন একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর